
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে ৩১.০৮.২০২৩ খ্রিস্টাব্দ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান। এ সময় পুলিশ প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিসেস) মার্ক প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শনান্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে মাননীয় আইজিপি মহোদয়, সম্মানিত রেঞ্জ ডিআইজি স্যারের প্রদত্ত নির্দেশনার আলোকে বক্তব্য প্রদান করেন।
উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রিয়াজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গা জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ও ফোর্সবৃন্দ।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান