
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপির অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে সরিষাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় ১৫ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে বলে জানাগেছে। মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করেন। পুলিশের উপস্থিতি টেরপেয়ে নেতাকর্মীরা পালিয়ে যান।
সেখান থেকে মহাদান ইউনিয় বিএনপির ২ সদস্য চাঁন কাজী (৪৮) ও রুহুল আমিন খান (৫৬) এবং সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের আক্তার তালুকদার (৪৮)ক গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার এসআই আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, আসামীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার উদ্দেশে সংগঠিত হচ্ছিল।
পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন জনকে গ্রেপ্তার করে এবং অবিস্ফোরিত ৫টি ককটেল, ২০টি দেশীয় বাঁশের লাঠি ও ৩০টি ইটের টুকরো উদ্ধার করে। এ ঘটনায় নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।
এ বিষয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, অবৈধ সরকার হঠাতে একদফা আন্দোলন বাঞ্চাল করতে গায়েবী মামলা দিয়ে দমানো অপচেষ্টা করা হচ্ছে। বিএনপির জনস্রোত ঠেকানোর সাধ্য সরকারের নেই। স্রোতের বিপরীতে প্রশাসনকে না দাড়ানো আহবান জানিয়ে তিনি মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান এবং নেতাকর্মীদের মুক্তির দাবী করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল