
মো: তারিকুর রহনান, চুয়াডাংগা প্রতিনিধি : জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩ বোতল ফেন্সিডিলসহ একজন কে গ্রেফতার করেছে।
বুধবার (৩০ আগষ্ট) আনুমানিক রাত ১১ টা ৩০ মিনিটের সময় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুন-এর নির্দেশনায় অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান এর নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে জীবননগর পৌরসভাধীন ডাঙ্গাপাড়া গ্রামস্থ জনৈক মনিরুজ্জামান এর ওরবী কোটেল ডেইরী ফার্ম এর মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপর হইতে গয়েশপুর উত্তরপাড়ার মৃত আজিজুল হকের ছেলে রমজান আলী (২৫), কে ১৩ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম জাবীদ হাসান বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান