
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার এসপি আব্দুল্লাহ্ আল-মামুন, এর দিকনির্দেশনায় ৩০.০৮.২০২৩ সকাল ১০:০০ ঘটিকায় ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সের অংশগ্রহণে কীট প্যারেড অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপারের দূরবর্তী থানা ক্যাম্পসমূহে কর্মরত অফিসার ও ফোর্সের সুবিধার্থে নিকটবর্তী ইউনিটে কীট প্যারেড গ্রহণ করার উদ্যোগ নেন। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানা কম্পাউন্ডে অফিসার ও ফোর্সের কীট প্যারেড গ্রহন করেন। এসময় প্যারেডে অংশগ্রহণকারী সকল অফিসার ফোর্সের শারীরিক ফিটনেস ও টার্নআউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক সুপারিশ করেন।
সালামী গ্রহণ এবং কীট সামগ্রী পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসকোড ও ড্রেসরুলস্ মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ