
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর ঝাজর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে আফাস উদ্দিন লিটন (৩৫), নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত জহুরুল ইসলাম খোকার ছেলে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর অনুমান ১২ টার দিকে ঝাজর গ্রামে পরিত্যক্ত একটি বাড়ির ঘরের ভেতর থেকে লিটনের গলা কাটা লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির স্ত্রী চায়না খাতুন ও শাশুড়ি মেহেরুন্নেসা জানান, সকাল অনুমান ১০ টার দিকে তার জ্যাঠাতো ভাই শামীম হোসেন তাদেরকে মোবাইল ফোন দিয়ে জানায়, আফাস উদ্দিন লিটনকে যেন গলা কেটে হত্যা করে ঘরের ভিতর রেখে গেছে।
নিহত ব্যক্তির স্ত্রী চায়না খাতুন আরোও বলেন, আমার ধারণা নেশা করা বা খাওয়ার সময় তাদের সহযোগীদের সঙ্গে দ্বন্দ্ব হওয়াতে এ ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনতার বাবু কুমার সাহা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। খুব শীঘ্রই হত্যাকারীদের ধরে আইনের আওতায় আনা হবে।লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি