
জয়পুরহাট প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোক র্যালি বের হয়ে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়।
পরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী সরদার এর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কে এম শহীদ ইকবাল সদু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, জামালপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি খোরশিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম সুমন,শামিম আহমেদ, মাহমুদুর রহমান রিপন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ভাদশা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, যুগ্ম আহবায়ক রকিবুল হাসান রকি সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ