হোম » অন্যান্য বিভাগ » দূর্নীতি দমন কমিটির উদ্যোগে সততা সংঘের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

দূর্নীতি দমন কমিটির উদ্যোগে সততা সংঘের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

চাটখিল প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  উদ্যোগে দুর্নীতি দমন কমিশন কর্তৃক সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার  (২৪ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এইচএম আলী তাহের ইভু প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাবের সভাপতি শোয়েব হোসেন বুলু, সাধারণ সম্পাদক মামুন হোসেন সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
দুদকের লোগো ও দুর্নীতি বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত শিক্ষা সামগ্রী গুলোর মধ্যে ছিল স্কুলব্যাগ, খাতা, জ্যামিতি বক্স, কলম দানি, টিফিন বক্স, পানির বোতল, মেয়ে শিক্ষার্থীদের পার্স ইত্যাদি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!