
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় সিএনজি’র সাথে একটি লরি’র মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। একই দুর্ঘটনায় গুরতর আহত হয়েছে সিএনজি’র ড্রাইভার সহ আরো তিন জন। বৃহস্পতিবার( ২৪ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন : পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকার আবদুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৪০) ও তার মেয়ে জেসমিন আকতার (১৮)।
গুরুতর আহত চকরিয়ার হারবাং এলাকার দুদু মিয়া ও তার স্ত্রী এবং সিএনজি চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনায় লরি’র ধাক্কায় সিএনজি’টি ধুমড়ে মুচড়ে যায়। চিরিংগা হাইওয়ে পুলিশের একটি টিম ও চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি’টি উদ্ধার করেছে বলে নিশ্চিত করেন ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল