হোম » অন্যান্য বিভাগ » দ্বিতীয় শ্রেণী শিশুকে ধর্ষণের অভিযোগে সিএনজি চালক আটক

দ্বিতীয় শ্রেণী শিশুকে ধর্ষণের অভিযোগে সিএনজি চালক আটক

শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে আরাফাত ফয়সাল (২৪) নামে এক সিএনজি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মানিককুড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফয়সাল ঝিনাইগাতী বাজারের আব্দুল সামাদের ছেলে।

ভিকটিমের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিকটিম মানিককুড়া গ্রামের এক দিন মজুরের মেয়ে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৯ আগস্ট বিকালে ভিকটিমের পাশের বাড়ির মৃত ফজল হকের ছেলে মোশারফ (৩০) এর  বাড়িতে খেলছিল শিশুটি।

এ সময় মোশারফ তাকে ফুসলিয়ে রান্না ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার করলে তার কাপড় খুলে মুখ চেপে ধরে। একসময় শিশুটির চিৎকারে ধর্ষক তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

পরে ভিকটিম রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসে। এ সময় তার অবস্থার অবনতি দেখে ওই শিশুর মা মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ফাকরাবাদ গ্রামের এক নার্সের বাড়িতে নিয়ে সেলাই করে।

এদিকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে ভিকটিমের পরিবারকে হুমকি দিয়ে তাদেরকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে।

পরে ৯৯৯ নাম্বারে ফোন করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ফয়সালকে গ্রেপ্তার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূইয়া বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ধর্ষক ফয়সালকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!