হোম » অন্যান্য বিভাগ » বদলগাছীতে আন্তঃজেলা ডাকাত দলের ৭জন ডাকাত আটক, ডাকাতির মালামাল উদ্ধার

বদলগাছীতে আন্তঃজেলা ডাকাত দলের ৭জন ডাকাত আটক, ডাকাতির মালামাল উদ্ধার

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে সম্প্রতি সংঘটিত ডাকাতির ঘটনায় থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ৭ জন ডাকাতকে আটক এবং আংশিক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে ২৩ আগষ্ট বুধবার বিকাল ৪ টায় বদলগাছী থানা চত্বরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিং এ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, গত ১০ আগষ্ট দিবাগত রাতে উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর বাজারে ৮টি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। জেলা পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে থানায় মামলা রুজু হয়। এ মামলাটি নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) গাজীউর রহমান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, ডিবি পুলিশের ইনচার্জ হাশমত আলী, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান সহ পুলিশের একটি সম্বন্বিত টিম নওগাঁ, বগুড়া, জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ১৯ আগষ্ট ৩জন এবং ২০ আগষ্ট ৪ জন ডাকাতকে আটক করে।

আটককৃতরা হলো ১। নওগাঁ জেলার আত্রাই উপজেলার বলরামচক গ্রামের ওসমান সরদারের ছেলে ওয়াজ কূরনী (৩৭), ২। পিরোজপুর জেলার নাজিরপুর থানার বাকশি গ্রামের মৃত শামসু শেখের ছেলে মোঃ বেল্লাল শেখ (২৬), ৩। রংপুর জেলার পীরগাছা থানার গোবরাপাড়ার আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম (৩২), ৪। বগুড়া জেলার আদমদিঘী থানার সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের শেখ মোহাম্মদের ছেলে আবু বক্কর (৫৫), ৫। বগুড়া জেলার আদমদিঘী থানার সাতিলগ্রাম ইউনিয়নের চকসাবাদ গ্রামের আঃ জলিলের ছেলে নান্টু (৩২), ৬। বগুড়া জেলার আদমদিঘী থানার সান্তাহার
ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত তুমিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫), ৭। নওগাঁ জেলার সদর থানার ঘাট তিলকপুর ইউনিয়নের নামানুরপুর গ্রামের গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে আসাদুল (২৯)।

প্রেস ব্রিফিং এ বদলগাছী থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুল আজিজ, মামলার তদন্ত কর্মকর্তা এস আই মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এদের মধ্যে ৩ নং আসামী রবিউল ইসলাম বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দি দিয়েছেন। অপর আসামীদের দেওয়া তথ্য মতে ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি এবং আংশিক মালামাল উদ্ধার করে থানা পুলিশ। অপর আসামী শীঘ্রই আটক হবে বলে থানা পুলিশ জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!