
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : জীবননগর পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান নেতৃত্বে জীবননগর থানার এসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ২৩.০৮.২০২৩ তারিখ আনুমানিক ১২:৪৫ ঘটিকায় জীবননগর পৌরসভাধীন ০৬ নং ওয়ার্ড কোর্টপাড়া সংলগ্ন আলিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর হতে জীবননগর থানার মাদবখালী গ্রামের মো: খান জাহান আলীর ছেলে মোঃ রনি মোল্লা (২০), কে ৫১ (একান্ন) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করে।
থানা পুলিশের পুলিশের সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল