
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ পোরশায় পাতকুয়া সংস্কার করতে গিয়ে পড়ে গিয়ে আব্দুস সাত্তার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার ২১জুলাই২০২৩ বেলা ১১টায় ঘাটনগর ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে পুরাতন পাতকুয়া পরিষ্কার করার জন্য কূপের পাশে এক আম গাছে রশি বেঁধে এবং কোমরে রশি বেঁধে কুপে নামতে লাগলে পড়ে যান।
জানাজানি হলে পোরশা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে অনেকক্ষণ চেষ্টা করার পর বিকেল সাড়ে তিনটায় লাশ উদ্ধার করেন। মাথায় আঘাত পেয়ে অনেক ক্ষত বিক্ষত হয়েছে বলে জানা যায়।
আব্দুস সাত্তার এর বাড়ি একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। পেশায় তিনি একজন কুপ খননকারী বলে জানা যায়।
পোরশা থানায় জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন এ টি একটি ইউ ডি মামলার প্রস্তুতি চলছে এবং লাশ পোস্টমর্টেম পাঠানো হবে। আদারওয়াইজ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা