
আঃ খালেক মন্ডল: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালক নিহত।
জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা বাজার এলাকায় গত শনিবার রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেল চালক রাজু সরকার (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রাজু কমারদহ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের মৃত জবেদ আলীর পুত্র।
স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে স্থানীয় ফাঁসিতলা বাজার থেকে মহিমাগঞ্জের দিকে যাচ্ছিলেন রাজু মিয়া। পথেমধ্যে মাস্তা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা