হোম » অন্যান্য বিভাগ » সান্তাহার রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সান্তাহার রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল স্টেশনের প্লাটফর্ম থেকে আবুল কালাম আজাদ (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মৃত কালাম জয়পুরহাট সদরের পুরানোপৈল খলিফাপাড়ার মৃত নাছির উদ্দীনের ছেলে। মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করে রেল পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের ফুটওভার ব্রিজের সিঁড়ির সামনে আবুল কালাম নামের এক বৃদ্ধ অসুস্থ অবস্থায় মৃত্যু হয়। প্লাটফমে অপেক্ষামান যাত্রীরা মরদেহ দেখে সান্তাহার রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্দার করে। মৃত আবুল কালাম সারাদিন বিভিন্ন ট্রেনে ভিক্ষা করতো এবং রাতে সান্তাহার জংশন স্টেশনের প্লাটফর্মে ঘুমাত।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে প্লাটফর্ম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের পেরন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরহেদ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!