
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীন ব্যাংক বিলাশবাড়ী বদলগাছী শাখা, বদলগাছী সদর শাখা ও মথুরাপুর ইউনিয়ন শাখাসহ মোট ১২টি শাখায় ১৩৭৩টি ফলজ ও বনজ বৃক্ষচারা বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ৯টায় ব্যাংকের সদস্যদের মাঝে চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন বিলাশবাড়ী শাখা ম্যানেজার মো, এনামুল হক, বদলগাছী সদর শাখা ম্যানেজার চন্দন ঘোস, মথুরাপুর শাখা ম্যানেজার মোঃ আব্দুল মোমিন, বিলাশবাড়ী সেকেন্ড ম্যানেজার মোরশেদ আলী মন্ডল, আঃ মতিন, এনামুল হোসেন, পারভীন আকতার, মুর্শিদা খাতুন, আলী হাসান প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল