
ইসমাইল হোসেন পোরশা(নওগাঁ)প্রতিনিধি: পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
রক্তঝরা এ শোক দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা চত্বরে ও মুক্তিযোদ্ধা ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন ও পরে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান গুলিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী , ভাইস চেয়ারমান কাজিবুল ইসলাম। সহকারী কমিশনার(ভূমি) খালিদ হাসান, , থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডা: তৌফিক রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনটি উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথকভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের উদ্যোগে নিতপুর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মুক্তিযোদ্ধা ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপিত আনোয়ারুল ইসলাম। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্, যুবলীগ সম্পাদক মাহমুদুল হাসান খোকন সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী এতে অংশ গ্রহন করেন।
আরো জানা যায়, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এনজিও আধা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে এশোক দিবস পালন করা হয়। উপলক্ষে শোক দিবস পালন লিখিত বড় ব্যানারে তারা স্ব স্ব প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা মিলাদ মাহফিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারবর্গ দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল