হোম » অন্যান্য বিভাগ » জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি :  যথযোগ্য মর্যাদায় জয়পুরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 
মঙ্গলবার সকাল ৯ টায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করা হয়।
এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন জয়পুরহাট – ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. মিসেস ফিরোজা চৌধুরীসহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠণসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!