
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্বরে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, বগুড়ায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে সম্মানিত পুলিশ সুপার, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুনাক বগুড়া’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুনাক বগুড়া’র সহঃ সভানেত্রী সহ অন্যান্য নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান