হোম » অন্যান্য বিভাগ » কেরাণীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, নিহত চার

কেরাণীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, নিহত চার

আওয়াজ অনলাইন: রাজধানীর কেরাণীগঞ্জের গদারবাগে একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার ভোর ৪টায় কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৌদি প্রবাসী মিলনের স্ত্রী জেসমিন রাত্রী (৩০), তার মেয়ে ঈসা আক্তার (১৩), সোহাগ মিয়ার স্ত্রী মিনা আক্তার (২৪) ও তার মেয়ে তাইয়েবা (২)।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সকা‌লে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান ও উপ‌জেলা নির্বাহী কর্মকতা ফয়সল বিন ক‌রিম ঘটনাস্থল প‌রিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশীদ বলেন, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এই ঘটনায় শিশুসহ চারজন মারা গেছেন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!