
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আশুলিয়া ছামাদিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত চতুর্থ তলা ভবনের ফলক উন্মোচন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি আশুলিয়া ছামাদিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত চতুর্থ তলা ভবনের ফলক উন্মোচন করেন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ব্যক্তি স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে কেউ প্রশ্নবিদ্ধ করবেন না।
এ সময় তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে যাহার সুফল দেশের মানুষ পাচ্ছে।পদ্মা সেতু নিয়ে দেশে-বিদেশি ষড়যন্ত্র করেও শেখ হাসিনা সরকারের এ মেগা প্রকল্প দমাতে পারেনি। শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৫ বছরের উন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল।
বিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে বিস্ময় প্রকাশ করে। জননেত্রী শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন বাংলাদেশের প্রতিটি বয়স্ক নারী-পুরুষ আজ ভাতা পাচ্ছে, গৃহহীন-ভূমীহীন অসহায় মানুষ আজ শেখ হাসিনা সরকারের উপহারের ঘর ও জমি পাচ্ছে। বর্তমান সরকারের সুদূরপ্রসারী চিন্তা চেতনায় এদেশের একটি মানুষও গৃহহীন ও ভূমীহীন থাকবে না।জননেত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ি (বীর নিবাস) উপহার দিচ্ছেন।
এ সময় তিনি আরো বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
এ সময় আলোচনা সভায় অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শাহ মাহবুবুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুর মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, শাহেদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ প্রমূখ।
এর আগে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি প্রধান অতিথি হিসেবে উপজেলার শাহেদল ইউনিয়নের বর্ষিকুড়া বীরপাইশকা কামাল প্রফেসর হাউস নবনির্মিত সড়ক এর শুভ উদ্বোধন করেন এবং ঠাডাকান্দা বাজার জিল্লুর রহমান বিজয় স্মরণী রোড ভায়া উত্তর করিমারা মিশ্রিপাড়া নবনির্মিত সড়কের শুভ উদ্বোধন করেন।পরে তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপস্থিত হয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা