
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা।
৮ই আগষ্ট (মঙ্গলবার ) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে খবর নিয়ে জানতে পারি , দুয়েকটি ইউনিয়ন ছাড়া সব ইউনিয়ন প্লাবিত হয়েছে। বিশেষ করে কাকারা,সুরাজপুর-মানিকপুর,বমুবিলছড়ি, কৈয়ারবিল, বরইতলী, চকরিয়া পৌরসভা ভয়াবহতা বেশি ।
এতে গবাদিপশু, বিভিন্ন ধরনের সবজি ক্ষেতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন। সোমবার সকাল থেকে উপজেলা সদরের সাথে ইউনিয়নের গাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।
জরুরী কোথাও যেতে হলে নৌকা বা বোট নিয়ে চলাচল করতে দেখা যায় । বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানাযায়, লক্ষ্যারচর ইউনিয়নে শাহ আলম(২৮) নামের এক যুবক নদীতে লাকড়ি ধরতে নেমে নিখোঁজ হয়েছে। অপরদিকে বরইতলী ইউনিয়নের বরগুনা এলাকায় পাহাড় ধ্বসে মোহাম্মদ নাজিম উদ্দিনের দুই শিশু তাবাচ্ছুম (১) ও মোহাম্মদ সাবিদ(৫)নামের দুই নিহত হয়েছে।
বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় নেটওয়ার্ক সমস্যার কারণে বিস্তারিত জানা সম্ভব হচ্ছে না। পাহাড় ধ্বসে নিহতের বিষয়টি নিশ্চিত করেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান।
উপজেলার ফাঁসিয়াখালী উত্তর ঘুনিয়ায় অতি বর্ষণে বাড়ির দেয়াল চাপা পড়ে রোজিনা আক্তার(৫০) মৃত্যুর খবর পাওয়া গেছে ।
অপরদিকে সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালি এলাকার মোহাম্মদ সেলিম (সেলিম খলিফা) ১২ বছরের এক মেয়ে বন্যার পানির স্রোতে বেসে গিয়ে মৃত্যু হয়েছে। একই পরিবারের আরো একটি মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। গত দুইদিন ধরে মানুষ পানি বন্দি থাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকটে আছে ভালবাসিরা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল