
এস আর নিরব, যশোর: যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান, সেলাই মেশিন বিতরণ, অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (৮ আগস্ট) যশোর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এ অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, মহিলা বিষয়ক অধিদফতরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে যশোর জেলায় মোট ৬০ জনকে সেলাই মেশিন, ৪০ জনকে ২ হাজার টাকা করে সহায়তা ও ৭০ টি মহিলা সেচ্ছাসেবী সংগঠনকে ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত