
আওয়াজ অনলাইন: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনস্থ শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৬০ নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এবং ২৮৭ চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুকে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য