হোম » অন্যান্য বিভাগ » বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে সম্মানিত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম সভাপতিত্বে রোববার (০৬ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয় এবং পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও কোর্সের  সুবিধা ও অসুবিধার কথা শুনেন ও সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় জুলাই/২০২৩ মাসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও অন্যান্য ভালো কাজের স্বীকৃতিস্বরূপ  জেলা পুলিশের অফিসার এবং সদস্যদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। সদ্য পিআরএল ছুটিতে গমনকৃত পুলিশ সদস্যদেরকে অবসরজনিত বিদায়ী সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও গ্রাম পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অর্থ পুরস্কৃত করা হয়।

পুরস্কার প্রদান শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল পুলিশ সদস্যদের সরকারি মালামাল ব্যবহারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা এবং বগুড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান । সেইসাথে অফিসার ও ফোর্সদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালন করা সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভার শেষে পুলিশ অফিসার ও ফোর্সবৃন্দের মাঝে পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রাপ্ত কিট সামগ্রীর মধ্যে যথাক্রমে বিছানার চাদর, বুট, মশারি, ইউনিফর্ম ও প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়।

পরে বেলা ১২.৩০ ঘটিকায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, ট্রাফিক ব্যবস্থাপনা, মামলা রুজু ও নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জগণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)’গণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল সিনিয়র কর্মকর্তা, সকল ইউনিট ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!