হোম » অন্যান্য বিভাগ » সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোহাম্মদ হানিফ( গোলজার হানিফ) নোয়াখালী   প্রতিনিধি: নোয়াখালী সোনাইমুড়িতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর উদ্দিন শামীমের বিরুদ্ধে ছবি এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অখ্যাত পত্রিকায় তার ছবি এডিটিং করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় একটি চক্র। যার কারণে তার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এই ঘটনায় তিনি বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্তের দায়িত্বে দেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন
(শনিবার সকালে১১টার  সময়) সোনাইমুড়ী চড়ুইভাতি পার্টি সেন্টারের হল রুমে সংবাদ সম্মেলনে নূর উদ্দিন শামিম বলেন,“গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় যুব মহিলা লীগের এক নেত্রীর সাথে তার ছবি সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন ফেসবুক পেইজে ছড়িয়ে দেয়। এতে সোনাইমুড়ীতে তোলপাড় সৃষ্টি হয় ঐ ছবি ও ভিডিওকে কেন্দ্র করে। একটি রাজনৈতিক মহল দলীয় গ্রুপিংয়ের কারনে তার চরিতার্থ হরণ করার উদ্দেশ্যে অন্যের ছবির সাথে এডিট করে ছড়িয়ে দেয়। রাজনৈতিক ও সামাজিকভাবে তার বিরুদ্ধে এ অপপ্রচারে তিনি তীব্র নিন্দা জানান। এ নিয়ে ইতিমধ্যেই সাইবার ট্রাইবুনালে তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি বলেন,কিছু অশালীন ব্যাক্তি পেইক আইডি ব্যবহার করে এডিট করে অশালীন ছবি ছড়িয়ে দেয় ফেসবুকে। আর সেখান থেকে কিছু সংবাদকর্মী তা লুপে নিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করেন। আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য তারা এ কাজটি করেছে। আমার সংগঠনকে প্রশ্নবিদ্ধ করেছে।
শামিম আরো বলেন,আমার প্রশ্ন থাকবে ঐ হলুদ সাংবাদিকের প্রতি, আমার বিরুদ্ধে কী তার কাছে কেউ কোনো অভিযোগ দিয়েছে। তাহলে কেনো তারা অন্যের কথায় বশবত হয়ে এ মিথ্যাচার করছে? একাত্তরের পরাজিত শক্তিরা আবার মাথাচাড়া দিচ্ছে। তারা আবার আগুন সন্ত্রাস ও গুজব সন্ত্রাসে লিপ্ত হচ্ছে। এধরনের মিথ্যাচারে কেউ কর্ণপাত করবেন না। আমি আমার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবো। পরিশেষে আমি এর নিন্দা জানাই এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই বলেও বলের তিনি।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক দিলদার হোসেন নোবেল,যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন,পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!