হোম » অন্যান্য বিভাগ » দোহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

দোহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় প্রতিবেশীকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে বাঁচাতে গিয়ে এক সন্তানের জননী নারীর মৃত্যু হয়েছে।
যদিও এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট প্রতিবেশী বেঁচে গেছেন।  গত বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাতটার সময় দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জোসনা আক্তার ওরফে জনি আক্তার (২৪) একই এলাকার বাসিন্দা মো. ফারুকের মেয়ে ও সাইফুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে আব্দুল রশিদের গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতেন ওই এলাকার দিল মোহাম্মদের ছেলে আবুল ফয়েজ (২৪) ও আব্দুল রশিদ (৩৩)।

বৃহস্পতিবার সকালে নিজের রিকশা বের করে আব্দুল রশিদের রিকশাটি গ্যারেজে রাখার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন আবুল ফয়েজ। তার চিৎকার শুনে জোসনা আক্তার তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

উভয়ের চিৎকার শুনে মেইন সুচ অফ করে দিয়ে উভয়কে উদ্ধার করে স্থানীয়রা দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে জোসনা আক্তারকে কর্তব্যরত চিকিৎসক ডা. এপিএম আব্দুল খালেক মৃত বলে ঘোষণা করেন। আবুল ফয়েজকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!