
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে সোহেল রানা (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
গত সোমবার (৩১ জুলাই) রাত অনুমান সাড়ে ৮টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সোহেল রানা উপজেলার গোপালনগর ইউনিয়নের চক ডাকাতিয়া গ্রামের নওদা ব্রহ্মগাছা এলাকার সন্তোষ আলীর ছেলে। খবর পেয়ে রাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বিয়ে করে সোহেল রানা। তাদের দাম্পত্য জীবনে একটি কণ্যা সন্তানের জন্ম হয়। দাম্পত্য জীবন চলাকালে পারিবারিক কলহের সৃষ্টি হয়। তারই জের ধরে ঘটনার দিন রাত প্রায় সাড়ে ৮টার দিকে গলায় রশি পেঁচিয়ে নিজ ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করে।সোহেল রানা।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ