হোম » অন্যান্য বিভাগ » ভৈরবে গৃহবধূ হত্যা: স্বামী পলাতক

ভৈরবে গৃহবধূ হত্যা: স্বামী পলাতক

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের কালিকা প্রসাদ ইউনিয়নের ঝগড়ার চড় সলিম সরকারের বাড়িতে  সেলিনা (৩৫) নামে এক গৃহ বধূকে হত্যা করে পালিয়েছে স্বামী  ফয়জুদ্দিন (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়জুদ্দিন মুসলিম মিয়ার ছেলে।
এলাকা সূত্রে জানা গতকাল  রবিবার দিবাগত রাতে রাত আনুমানিক ২ টার দিকে সেলিনা মাথায় আঘাত করে হত্যা করে সেলিনাকে। হত্যা করার পর সে নিজেই বাড়ির বাহিরে গিয়ে চিৎকার করে তার স্ত্রী  সেলিনা হত্যার বিষয়টি এলাকার লোকজনকে বলতে থাকে।
এক পর্যায়ে এলাকাবাসী থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার টের পেয়ে হত্যাকারী ফয়জুদ্দিন পালিয়ে যায়। স্বরেজমিনে ঐ ঘরে গেলে ঘরটি তালাবদ্ধ পাওয়া যায়।সেলিনার এক ছেলে দুই মেয়। বড় ছেলের বয়স প্রায় আঠার বছর এবং পেশায় সে একজন পাদুকা শ্রমিক। তার বাবাও একই পেশায় জড়িত। গৃহবধূ সেলিনার বড় মেয়ের বয়স প্রায় (১৪)  বছর। ছোট ছেলের বয়স প্রায় ৫বছর।কিন্তু স্বরে জমিনে গিয়ে সেলিনার কোন সন্তান কে বাড়িতে পাওয়া যায়নি। এলাকাবাসীর মাধ্যমে জানা যায় ঘটনার পর সন্তানেরা তাদের নানু বাড়ি শিবপুর ইউনিয়নের ভাটি কৃষ্ণ নগর চলে যায়।
ঘটনার খবর পেয়ে ভৈরব থানা পুলিশ নিহত গৃহবধূ সেলিনার লাশ সুরত হাল করতে থানায় নিয়ে আসে। পরে সেলিনার মরদেহ সুরত হাল করে ময়না  তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরন করেছে বলে জানায় পুলিশ।
এবিষয়ে থানায় গিয়ে মুঠোফোনে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,  আমি এখন বাসায় চলে এসেছি।  আমি পোশাকও খোলে ফেলেছি। তাই আমি এখন এসে বক্তব্য দিতে পারব না। আপনারে পরে এসে বক্তব্য নিয়ে যাবেন।
ঘটনাটি সম্পর্কে কালিকা প্রসাদ ইউনিয়নের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন আমি চাই এই ঘটনার সঠিক বিচার হোক। কিন্তু কোন প্রকার নিরীহ মানুষকে যেন হয়রানির স্বীকার না হতে সেদিকে দৃষ্টি রাখার জন্য আইন প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। এবিষয়ে থানায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানা যায়।
সেলিনার বাবার বাড়ি শিবপুর ইউনিয়নের ভাটি কৃষ্ণ নগর। তার বাবার নাম জাহের মিয়া।  এলাকাবাসীর মাধ্যমে আরো  জানা যায় জানাযায় যে ফয়জুদ্দিন অনেকটা মানসিক ভারসাম্যহীনদের মত চলাফেরা করে।  তার মাকেও কিছুদিন আগে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে জানায় এলাকা বাসী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!