
এম আর ওয়াসিম, ভৈরব, (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ২৯৮ বোতল ফেনসিডিল ও ১০৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ীর চক্র সীমান্ত এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে মাদকের একটি বড় চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
এরই প্রেক্ষিতে র্যাবের সিনিয়র স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ আক্কাস আলীর নেতৃত্বে ভৈরবের নাটাল মোড়ে চেকপোস্ট স্থাপন করে। পরে পূর্ব সূত্র অনুসারে গাড়িটি চৌকির কাছাকাছি আসলে তল্লাশি করে র্যাব।
এসময় ২৯৮ বোতল ফেন্সিডিল ও ১০৩ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। এসময় গাড়ির ড্রাইভার সহ আরো দুজন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া থানার কল্পাবাস গ্রামের ইউসুফ আলীর ছেলে আশিকুর ইসলাম ও অপর জন একই জেলার আবুল কাশেম হাওলাদার এর ছেলেমো: ফিরোজ হাওলাদার।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসা বাদে জানা যায় যে তারা মাদকের চালানটি সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকা নিয়ে যাচ্ছিল। পরে উদ্ধার কৃত মাদক দ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল