হোম » অন্যান্য বিভাগ » বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিপ্লব গ্রেফতার ও প্রাইভেটকার জব্দ

বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিপ্লব গ্রেফতার ও প্রাইভেটকার জব্দ

এম,এ রাশেদ: বগুড়ার সোনাতলায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২০জুলাই) বিকাল ৪টার বগুড়া জেলার সোনাতলা উপজেলার গোপাই শাহবাজপুরে জুমারবাড়ী সড়কে অভিযান চালিয়ে ঐ প্রাইভেট কার জব্দ করে।

যার নং চট্টগ্রাম মেট্রো (-গ-১১-০৯৬৬) আটক ও উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান  গোপন সংবাদের ভিত্তিতে ঐ সাদা রংয়ের প্রাইভেটকারটি আটক করে। প্রাইভেট কারের ডান দরজায় পাশে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬টি প্যাকেটে মোড়ানা ১৪ কেজি গাজা উদ্ধার করা হয়। চালকের আসনে থাকা বিপ্লব মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাটের সাজু মিয়ার পুত্র। আসামীর বিপ্লব মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ ধারায় সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!