
মোহাম্মদ হানিফ (গোলজার হানিফ): নোয়াখালী সোনাইমুড়ীতে সরকারিভাবে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১,১৭,০০০/-টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন ।
বুধবার (১৯/৭/জুলাই ২০২৩) সোনাইমুড়ী বাজার ও পৌরসভার কাঠালী এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইসমাইল হোসেন।
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন। সরকার নির্ধারিত একটি গ্যাস সিলিন্ডারের মূল্য ৯৯৯ টাকা হলেও খুচরা দোকানদার ১,১৫০/- টাকা অর্থাৎ প্রতিটি গ্যাস সিলিন্ডার ১৫১/- বেশি দামে বিক্রি করেন।১০টি প্রতিষ্ঠানে ১,১৭,০০০/-টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়কারী প্রতিষ্ঠানসমূহের নাম: ১। মেসার্স সলিড এন্টারপ্রাজ ( যমুনা গ্যাসের পরিবেশক) ৫০,০০০/- ২। হান্নান ট্রেডার্স (ওমারা গ্যাসের পরিবেশক) ৩০,০০০/- এ ছাড়া অন্য আরো ০৮টি খুচরা দোকানদারকে ৩৭,০০০/- জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সহযোগিতা করেন সোনাইমুড়ী থানার পুলিশ

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ