
আওয়াজ অনলাইন: রাজধানীর মিরপুরে বিএনপির পদযাত্রার নেতাকর্মীদের সঙ্গে বাংলা কলেজ ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় একটি মোটরসাইকেল ও বাইসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী থেকে বিএনপির পদযাত্রা মিরপুর বাংলা কলেজের সামনে দিয়ে যাচ্ছিল। পদযাত্রার একটি অংশ বাংলা কলেজ এলাকা অতিক্রম করার সময় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাধে।
ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিরোধের চেষ্টা চালায়। এক পর্যায়ে কলেজের গেটে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ভেতর দিয়েই পদযাত্রার বাকি অংশ কলেজ এলাকা অতিক্রম করে যায়।
দারুস সালাম থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল বাশার জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল