
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর উপজেলার বিভিন্ন
এলাকায় নির্বাচনী গণসংযোগ করছেন জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর ধুনট আসননের এমপি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান শেরপুর ধুনটের গণমানুষের নেতা আলহাজ্ব দবিবুর রহমান।
নিয়মিত গনসংযোগের অংশ হিসেবে গত ১৭ জুলাই সোমবার বাদ আছর নির্বাচনী প্রচারণা হিসেবে শেরপুর উপজেলার রনবীরবালা, ঘাটপার, ধুনুটমড়, বাসট্যান্ড গনসংযোগ করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, শহর আমীর আব্দুর খালেক, গাড়ীদহ ইউনিয়নের আমির রুহুল আমিন, খানপুর ইউনিয়ন আমির আব্দুল খালেক ফকির, সারোয়ার হোসেন, শহিদুল ইসলাম, আবু রায়হান, আব্দুর রউফ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ