
প্রতিবেদক মোহাম্মদ হানিফ (গোলজার হানিফ) নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে হত্যাসহ আট মামলার পলাতক আসামি নুর আলম সাদ্দামকে (৩০) গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গতকাল (১৬ জুলাই) সন্ধ্যায় আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ানপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার নুর আলম প্রকাশ সাদ্দাম সোনাইমুড়ী উপজেলার পদিপাড়া গ্রামের হাসমত উল্ল্যা হাসেমের ছেলে। তার বিরুদ্ধে আশপাশের থানায় একটি হত্যা, দুটি অস্ত্র ও পাঁচটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এলাকার লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
বেগমগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে নতুন করে আরও একটি মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ