
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। শনিবার (১৫ জুলাই ) দুপুর ১২টা থেকে উপজেলার সদর ইউনিয়নের পাকুড়ীহাটা মধ্যে পাড়া গ্রামের প্রেমিক শাকিল ইসলামের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।
প্রেমিক শাকিল ইসলাম (২২) ওই গ্রামের ইসলাম হোসেনের ছেলে। ভুক্তভোগী মেয়ে ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক শাকিল ইসলাম বাড়ি থেকে পালিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক শাকিল ইসলাম তাকে একাধিকবার ধর্ষণ করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই শাকিল ইসলাম বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। ১মাস আগে তিনি শাকিল ইসলাম বাড়িতে গিয়ে তার মা ও বাবা কাছে বিষয়টি জানান।
ওই সময় তারা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে পাঠিয়ে দেন। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই ভুক্তভোগী মেয়ে ।
পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক শাকিল ইসলামের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার মা ও বাবা ইসলাম বলেন, তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক নেই।
ধুনট সদর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান এস এম আলহাজ্ব মাসুদ রানা জানান, বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে আলোচনা চলছে। দুই পক্ষই মীমাংসায় রাজি হয়েছে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, এ নিয়ে ওই ভুক্তভোগী মেয়ে এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য