
আওয়াজ অনলাইন: সৌদি আরবের দাম্মামের আল-মনসুরা এলাকায় ফার্নিচারের কারখানায় আগুন লেগে সাত বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন।
দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজন নাটোরের এবং একজন রাজশাহীর। তবে নিহতদের নাম এখনও জানা যায়নি।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আগুনের সূত্রপাত কিভাবে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য