
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ১২ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৪ তলা প্রশাসনিক এ ভবনের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. সাইয়েমা হাসান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিআরডি) আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মাহফুজ খান লিমিটেড ভবনের নির্মাণ কাজটি করেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। নির্মাণে সময় লাগে প্রায় ২ বছর।
উদ্বোধনী এ অনুষ্ঠানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিআরডি) উপজেলার প্রকৌশলী আলমগীর হোসেন বাদশাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা