
গ্রেফতার মো. রিয়াজ (২৫) উপজেলার পৌর হাজীপুর এলাকার ইসমাইলের ছেলে।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে র্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। তিনি বলেন, ২০২০ সালের ১৩ মে সন্ধ্যায় চৌমুহনীর লাইফ কেয়ার হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জয়কে মো. রিয়াজসহ তিনজন চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় ডেকে নেয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গত ৩ জুলাই এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি সোহরাব হোসেনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক