
এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর থানার সুতরাপুর মৌজার সিএস খতিয়ান নং ৩০৯,এমআর খতিয়ান নং৪১৮,সাবেক দাগ নং ১৪০৬,হাল দাগ নং৪০৩৪,জমির পরিমান ০৪ শতকের কাতে ০০০১ সহঃ সম্পত্তি ও দোকান ঘরের তালা ভেঙ্গে জোরপূর্বক জবর দখলের অভিযোগে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৮৮পি /২০২৩( বগুড়া সদর)।
মামলার বাদী বগুড়া শহরের সুতরাপুর এলাকার রায়হান আলী সরকার (পান্নান)। তিনি তার স্ত্রী ও একমাত্র প্রতিদ্বন্দ্বী সন্তান রাফিউল সরদারকে নিয়ে বসবাস করেন।
তিনি তার অভিযোগে বলেন,একই এলাকার মোঃ আবু হাসান ওরফে মিঠু দিং তার দোকান ঘর জোড়পূর্বক দখল করার চেষ্টা করিলে তিনি বাদী হয়ে ফৌজদারী কার্য বিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় অত্র মামলা দায়ের করেন। মহামান্য আদালত মামলাটি আমলে নিয়ে সহকারী কমিশনার( ভুমি)কে নির্দেশ দেন।
তদন্ত পূর্বক সহকারী কমিশনার ( ভুমি) প্রতিবেদন দাখিল করলে আদালত প্রতিপক্ষগণকে বর্ণিত সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশ হইতে বিরত থাকতে নির্দেশ দেন।
কিন্তু প্রতিপক্ষ আদালতের রায় ও আদেশ অমান্য করে কতিপয় সন্ত্রাসীর দ্বারা গত ১১ জুন সন্ধ্যা ৬টার সময় উক্ত দোকানের তালা ভেঙ্গে জবর দখল করে। মামলার বাদী উক্ত জবর দখলকৃত দোকান ঘর সম্পত্তি প্রতিপক্ষের নিকট হতে অপসারণ করে সম্পত্তিটি ফেরত দেবার জন্য গত ১৯ জুন ২০২৩ তারিখে মামলা দায়ের করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ