
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারপিটের ৪ ব্যক্তি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সজ্জনপাড়া গ্রামে গত সোমবার (১০ জুলাই) সকাল ১১টায়।
আহত ব্যক্তিরা হলেন, উপজেলার জোড়গাছা ইউনিয়নের সজ্জনপাড়া গ্রামের মৃত লুৎফর মোল্লার ছেলে ফজলু মোল্লা (৬০), আনার আলীর স্ত্রী নালভি বেগম (৬৫), নাহারুলের স্ত্রী মোছা. কাঞ্চন বেগম (৩৫) ও আনার মোল্লার ছেলে শফিকুল ইসলাম (৩৮)।
এ ব্যাপারে কাঞ্চন বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, সজ্জনপাড়া গ্রামে জমিজমা নিয়ে আনার মোল্লার দুই ছেলে নাহারুল ও শফিকুলের পরিবারের মধ্যে কলহবিবাদ চলে আসছিল। নাহারুল ইসলাম ঢাকায় চাকুরী করেন। স্ত্রী কাঞ্চন বেগম বাড়িতে থাকেন। ঘটনার দিন একই জেরে দেবর শফিকুল ইসলামের সাথে কাঞ্চন বেগমের কথা কাটাকাটি শুরু হয়।
এ সময় শফিকুল বড় ভাবী কাঞ্চনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কাঞ্চন নিষেধ করলে শফিকুল তাকে মারপিট করতে থাকে। এ সময় কাঞ্চনের চিৎকারে বৃদ্ধ শ্বাশুরী নালভি (শফিকুলের মা) ও মামা শ্বশুর ফজলু মোল্লা এগিয়ে এলে শফিকুল ও তার দুই ছেলে কনক ও নয়ন হাতে লোহার রড লাঠিসোডা দিয়ে মারপিট করে।
এতে নালভি ও ফজলু মোল্লার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তাদেরকে উদ্ধার করে সোনাতলা হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় আহত কাঞ্চন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। মা নালভি বেগম ও মামা ফজলু মোল্লার গুরুতরের সংবাদে দেড় দুই ঘন্টা পরে শফিকুল একই হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, ঘটনার বিষয়ে অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ