হোম » অন্যান্য বিভাগ » টাঙ্গাইলে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইলে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সহদেব সূত্রধর সায়ন, টাঙ্গাইল: সারাদেশের চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ টাঙ্গাইলও অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ জুলাই) দুপুর ১২ টায় টাঙ্গাইল শাখার ওজিএসবি ও সর্বস্তরের চিকিৎসকবৃন্দ ব্যানারে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন।

বক্তব্য রাখেন ওজিএসবি টাংগাইল এর প্রেসিডেন্ট প্রফেসর আব্দুল হালিম; জেনারেল সেক্রেটারি ডা: রেহানা পারভীন, প্রেসিডেন্ট স্বাচিব প্রফেসর মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক স্বাচিব ডা শফিকুর রহমান লিটন, ডা মোখলেসুর রহমান, প্রেসিডেন্ট বিডিএফ ডা ফরিদ আহম্মেদ, আরএমও জেনারেল হাসপাতাল মো আলমগীর হোসেন।

বক্তারা মুমূর্ষ রুগীর জীবন রক্ষায় ডাক্তারদের নিরাপত্তার দাবী  সহ অপরাধ প্রমানের পূর্বেই চিকিৎদের গ্রেফতার বন্ধের দাবী জানান এবং ডাঃ মিলি, ডাঃ মুনা ও ডাঃ শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবি করেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!