
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতি0নিধিঃ বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের প্রতিপক্ষের মারপিটে ২ব্যক্তি আহত হয়েছে।
আহত ব্যক্তি হলেন, উপজেলার পনিপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে মিনহাজ উদ্দিন ও তাহার স্ত্রী জহুরা বেগম।
আহত ব্যক্তিরা বর্তমানে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তির সূত্রে জানা যায়, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের পনিরপাড়া গ্রামের মিনহাজ উদ্দিন এর স্ত্রীকে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষরা গত ৫ জুলাই রাত অনুমান ১০টার দিকে প্রতিবেশী ইমান আলী, ফোরকান মিয়াসহ তাহার লোকজন নিয়ে মারপিট করে আহত করে।
মারপিটের বিষয়ে মিনহাজ উদ্দিন বাদী হয়ে গত ৮ জুলাই গাবতলী মডেল থানায় ৬ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, দুই ব্যক্তিকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি