
তারিকুর রহমান: জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধার নির্দেশে জীবননগর থানার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ নওশাদ মাহফুজ সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ০৪.০৭.২০২৩ তারিখ সকাল আনুমানিক ০৯.৪০ ঘটিকার সময় জীবননগর থানাধীন ধোপাখালী মাঠপাড়া গ্রামস্থ আসামি মোঃ আবু তাহের (৬০), পিতা-আবু সাত্তার মন্ডলের বসত বাড়ীর পূর্ব দিকের রান্না ঘর হতে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা