
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অন্যতম ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে কামার পল্লীগুলোতে পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। ফলে জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারে কামার পল্লী এখন লোহা হাতুড়ির টুং-টাং শব্দে মুখরিত হয়ে উঠেছে। কামার শিল্পের কারিগরের হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে দা, বটি, চাকু, কুড়াল, ছুরি, চাপাতিসহ ধারালো সব যন্ত্রপাতি।
পবিত্র ঈদুল আজাহা (কোরবানি) এর ঈদকে সামনে রেখে জেলার সদর, কাজিপুর, কামারখন্দ, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার হাট-বাজারেই ব্যস্ত সময় পাড় করছে কামার পল্লীর কারিগররা।
শনিবার (২৪ জুন) সকালে সরেজমিনে ঘুরে জানা যায়, সারা বছর কাজ সীমিত থাকলেও কোরবানির ঈদের এ সময়টাতে বেড়ে যায় তাদের কর্মব্যস্ততা। ঈদকে ঘিরে আশার আলো দেখছেন কামার শিল্প। নাওয়া-খাওয়া ভুলে অবিরাম কাজ করে যাচ্ছেন কামাররা। যতই দিন ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামাড়দের ব্যস্ততা।
কামার শিল্পীরা বলেন, প্রতিটি কাটারি বিক্রি হচ্ছে প্রকারভেদে ৫০০ থেকে ৭০০ টাকা, দা ৩০০ থেকে ৪০০ টাকা, কেজি হিসেবে ৬০০ থেকে ৬৫০ টাকা, ছোট ছুরি ১২০ থেকে ২৫০ টাকা। বড় ছুরি ১৬০০ থেকে ২০০০ টাকা, এছাড়া বঁটি প্রতি পিস ১৫০ থেকে ৩০০ টাকা।
কামার পল্লীর কারিগররা বলেন, অন্যান্য বছরের পুলনায় এবছর কুরবানির ঈদ উপলক্ষে কয়লার দাম ও শ্রমিকের দাম বেড়ে গেছে। তবে ক্রেতাদেরকে বলেই ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির দাম বেশি নেয়া হচ্ছে। পশু জবাই করার বড় ছুড়ি গুলো ১ হাজার থেকে ১৫শ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। চাপাতি গুলো ৫শ থেকে ৮শ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।
ক্রেতাদের দাবি, এবছর পশু কোরবানির উপকরণের দাম তুলনামূলক বেশি। তবে কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় সরঞ্জামাদির দাম কিছুটা বাড়ানো হয়েছে।
উপজেলার ব্রজবালা গ্রামের স্বপন কামার বলেন, ঈদ ঘনিয়ে আসায় চাপ বেশি থাকায় রাত-দিন কাজ করতে হচ্ছে তাদের। নতুন সরঞ্জামের চাহিদার পাশাপাশি পুরাতনগুলোতে শান দেওয়া হচ্ছে। তবে এ বছর বেশির ভাগ ক্রেতা পুরাতন সরঞ্জাম মেরামত করতে নিয়ে আসছেন। বিক্রি একটু কম হচ্ছে।

উপজেলার তালগাছি বাজারের গোবিন্দ কামার বলেন, প্রায় ৩৫ বছর ধরে এই পেশায় যুক্ত আছি। আমার পূর্বপুরুষরাও এই কাজ করতেন। এখন সারা বছর তেমন কোনো কাজ থাকে না। তবে কোরবানির ঈদের আগে কাজের চাপ বেশি থাকে। খুব বেশি বিক্রি হচ্ছে না, ঈদের এক-দুই দিন আগে বিক্রি বাড়বে।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান