
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরাবাড়ী গ্রামের মৃত সাহেব আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা বাদেশ আলী ১৮জুন রবিবার বিকাল সাড়ে ৪টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না …… রাজেউন)।
মৃত্যুকালে আনুমানিক বয়স ৮০ বছর। ১৯জুন সোমবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে ১স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন, থানা পুলিশ, বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডিএম এনামুল হক, সাবেক কমান্ডার আব্দুর রহিম দেওয়ান, দপ্তর
সম্পাদক আফাজ উদ্দীন, স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী