
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারী খাদ্যগুদাম থেকে ৬ হাজার নতুন বস্তা বিক্রির দায়ে উল্লাপাড়া উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ মাসুদ করিম এর বিরুদ্ধে তদন্তের জন্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ফাহাদ ইবনে সালমানকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম । ওই তদন্ত কমিটি আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ।
উল্লেখ্য গত ১৫ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উল্লাপাড়া উপজেলা খাদ্যগুদাম থেকে একটি ট্রাকে ৬ হাজার নতুন বস্তা বোঝাই দিয়ে গুদাম থেকে বের হয়ে ২০০ মিটার যাবার পর গোপন সুত্রে খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ খাদিজা খাতুন ঘটনা স্থলে গিয়ে ট্রাকসহ মালামাল আটক করে । পরে বিষয়টি উপজেলা প্রশাসন থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানালে জেলা খাদ্য নিয়ন্ত্রক বিষয়টি তদন্তের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন । তদন্ত কমিটির আজ রবিবার থেকে তদন্ত কাজ শুরু করেছেন বলে উল্লাপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম শফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন ।
বর্তমানে ট্রাক সহ মালামাল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর জিম্মায় রয়েছে । বিষয়টি সহকারী কমিশনার( ভুমি) মোছাঃ খাদিজা খাতুন নিশ্চিত করেছেন ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা