
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে গোয়েন্দা সংস্থার সদস্য মেহেদী হাসানএর ওপর স্থানীয় আওয়ামীছাত্রলীগের হামলার ঘটনায় পুলিশ ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে।
রবিবার (১১ জুন) দুপুরে ৫ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সম্পদ পিতাঃ মোঃ বাবলু মিয়া, মোঃ নাফিজুল ইসলাম পিতাঃ মোঃ লাবলু মিয়া, মোঃ শাকিল আহমেদ পিতাঃ মোঃ মিজানুর রহমান, মোঃ রবিন পিতাঃ আব্দুস সাত্তার ও মোঃ মোশারফ হোসেন তানজিত পিতাঃ আবু বকর সিদ্দিক।
স্থানীয় সূত্রে জানাগেছে, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমসহ সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহার এবং
নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা সমাবেশ করে। দলীয় কার্যালয়ের সামনে
সমাবেশ চলাকালীন সময়ে আরামনগর বাজার এলাকার জিকে প্লাজার সামনে আওয়ামীছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়।
একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি মেহেদী হাসান মোটরসাইকেল দিয়ে বিএনপির সমাবেশের খবর নিতে যাচ্ছিলেন। জিকে প্লাজা অতিক্রম কালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পর শারীরিক ভাবে আহত করে বলে স্থানীয়রা জানায়। সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে ৫ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, গোয়েন্দা সংস্থার সদস্যের ওপর হামলার ঘটনায় ৫
জনকে ঘটনার পরপরই আটক করা হয়। সুনির্দিষ্ট অভিযোগে মামলা না হওয়ায় রবিবার দুপুরে তাদের ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওই ঘটনায় গোয়েন্দা সদস্যের এখনও মামলা দায়েরের সুযোগ আছে বলেও তিনি জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল