
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাত্রাপথে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। নিহতরা হলেন জেলার হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর বাজুপাড়া গ্রামের মোছা. ময়না, মোছা. আমেনা, ইনজিলা আক্তার, মঞ্জিলা আক্তার, শাহীনুর।
এর মধ্যে আমেনা ও ইনজিলা, মঞ্জিলা আপন তিন বোন ছিলেন। স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার মধ্য গোবিন্দপুর বাজুপাড়া গ্রামের রবিউল ইসলাম রবি ১১ লাখ টাকায় একটি নতুন পিকআপ কেনেন৷
সিলেটের হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারতের মাধ্যমে তিনি পিকআপটি চালু করতে চেয়েছিলেন। এ লক্ষ্যে গত শুক্রবার (২৬ মে) রাতে ড্রাইভার সাইফুল ইসলাম ওই পিকআপ দিয়ে সিলেটে মাজার জিয়ারতের উদ্দ্যেশে তার ১৫ জন আত্নীয়স্বজন নিয়ে যাত্রা শুরু করেন।
পরে, রাত ২ টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবলে পিকআপটির সঙ্গে পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ নারীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গতকাল আরো ২ জনের মৃত্যু হয়৷ রোববার সকালে নিহতদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারদিকের পরিবেশ।
এ ব্যাপারে নিহত মঞ্জিলা খাতুনের ছোট ছেলে মাজহারুল ইসলাম জানান, নিহত সবাই একই এলাকার। মাজার জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিল তারা। দুর্ঘটনায় নিহত ৫ জনের লাশই সকালে দাফন করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল