
আওয়াজ অনলাইন: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউজ অব রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকারের আমন্ত্রণে আজ মঙ্গলবার দুপুরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকার, হাউজ অফ কাউন্সিলরস অব জাপানের প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল এন্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাতের কথা রয়েছে। এই সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে আ ফ ম রুহুল হক, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, খাদিজাতুল আনোয়ার ও কানিজ ফাতেমা আহমেদ এমপি জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
এছাড়াও, অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ২৯ মে স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য