
আওয়াজ অনলাইন: বান্দরবানের রুমায় কেএনএফ সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও গুলিতে সেনাবাহিনীর ২ সেনা সদস্য নিহত এবং আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমায় সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের আটক করতে সেখানে রওনা দেয় সেনাবাহিনীর টহল দল। পথিমধ্যে দুপুরের দিকে কুকি চিন ন্যাশনাল আর্মি কেএনএফ সন্ত্রাসীরা আইইডি বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে।
এতে দুইজন অফিসার ও দুই জন সৈনিক আহত হয়।
আহতদের উদ্ধার করে চট্টগ্রামে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। আহতরা চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও